আমরা বাংলাদেশের মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীকাল পেরিয়েছি। ইতিমধ্যে পিছনে ফেলে এসেছি বাংলাদেশের অভ্যুদয়ের পঞ্চাশটি বছর। কিন্তু একটা সময় কেটে গেলেও সিলেট জেলার প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ ১ নং আলীনগর ইউনিয়ন। যেখানে শিক্ষার মতো
মৌলিক একটি উপাদানের ছিল বিরাট এক অপ্রতুলতা। এলাকার সমাজ হিতেসী পূর্বসূরী মুরব্বিয়ানদের নিরলস প্রচেষ্টার ফসল ডি এম হাই স্কুল। সুদীর্ঘ কয়েক যুগ যাবত জ্ঞান পিপাসুদের জন্য এই জনপদে ছিল একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। সময়ের ক্রমাগত চাহিদা আর শিক্ষার্থীদের আধিক্যতার ভারে যখন নুজ্জামান সেই প্রতিষ্ঠানটি, তেমন এক সময়ে এলাকার মুরব্বিয়ান, ভরুণ-যুবকদের আহবানে এগিয়ে আসেন এক সমাজ হিতেসী জনাব একে আজাদ চৌধুরী। রামধায় প্রতিষ্ঠা করেন ' আজাদ চৌধুরী একাডেমি'র। এই প্রতিষ্ঠানটির
ফলে ১ নং আলীনগর ইউনিয়ন জনপদের পূর্বাঞ্চলের মানুষের চাহিদা কিছুটা হলেও পূর্ণ হয়। কিন্তু নিদারুণ অপূর্ণতায় থেকে যায় এতদঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ের চাহিদা। যা বর্তমান যুগের সাথে একটি বালিকা বিদ্যালয়ের প্রয়োজনীয়তায় ছিল সত্যিই অপরিসীম। এমন একটি বালিকা বিদ্যালয়ের এই এলাকার বহুকালের আকাঙ্খার সঙ্গে আয়ারল্যান্ড প্রবাসী, ব্যবসায়ী ও
তরুণ শিক্ষানুরাগী মোহাম্মদ সাইফুর রহমান বাবলু নিজেও মনের গহীনে স্বপ্ন বুনেন এলাকায় শিক্ষার আলো ফুটাবার। তাইতো নিজের লালিত স্বপ্নকে ঘিরে শৈশব-কৈশোরের সামাজিক সংগঠনের কয়েকজন উদ্যমী অগ্রজ-অনুজদের যুক্ত করেন এই স্বপ্নের বাস্তব রুপদানে। ২০২১ সাল আমাদের মহান মুক্তিযুদ্ধের
সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ১৭ জানুয়ারী বীজ বপন হয় সেই কাঙ্খিত স্বপ্ন' লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল নামক জ্ঞান বৃক্ষের। এতদঞ্চলের বহুকালের আকাঙ্খা এবং সময়ের অতি গুরুত্বময় মুহুর্তে এই বালিকা
বিদ্যালয়টি স্থাপন এ জনপদের জ্ঞান পিপাসু নারী শিক্ষার প্রসারের পথে এক মহাযুগান্তকারী পদক্ষেপ। এখন আর এই জনপদে নারী শিক্ষায় স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্টান কেবল দিবা স্বপ্ন নয় বরং চোখের সামনে দণ্ডায়মান
বাস্তব। বীজ থেকে অঙ্কুরিত চারা লুকুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল ' আজ শাখা-প্রশাখায় ঘেরা পত্র পল্লবে সুবিস্তৃত একটি জ্ঞান বৃক্ষ। যে বৃক্ষ থেকে বর্ধিত হবে জ্ঞানের অমীয় ধারা। প্রজ্জ্বলিত প্রদীপের ন্যায়
অনাদিকাল যেনো আলোর শিখা ছড়াবে জনপদের প্রতিটি ঘরে ঘরে।
২. অবস্থান/ লোকেশনঃ লুতফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল সিলেট জেলার বিয়নীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়নস্থ
চন্দগ্রামে (মোকামের পশ্চিমে) সিলেট-জকিগঞ্জ সিএন্ডবি সড়কের উত্তরপার্শ্বে শহর বা বাজারের কোলাহলমুক্ত অত্যন্ত নিরিবিলি, পরিপাটি, চমৎকার লোকেশন আর শিক্ষা উপযোগী পরিবেশে অবস্থিত। শান্ত, স্নিগ্ধ ও
নিরাপদ মনোরম প্রাকৃতিক পরিবেশে স্বগৌরবে দাঁড়িয়ে আছে সুরম্য ভবন ও আধুনিকতায় সমৃদ্ধ এই প্রতিষ্ঠান।

পরিসংখ্যান

এক নজরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার্থী

শিক্ষক

স্টাফ

শ্রেণি