দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটের বিয়ানীবাজার একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার আলীনগর ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয় 'লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল' একটি আলোক বর্তিকা হিসেবে প্রতিটি ঘরে ঘরে জ্বলবে আলো- এ আশাবাদ ব্যক্ত করছি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুর রহমান বাবলু অত্যন্ত নম্র, ভদ্র ও রুচিশীল ব্যক্তিত্ব, নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা হিসেবে এই বিদ্যালয়টি তাঁর শিক্ষানুরাগী ব্যক্তিত্বের, মহত্বের ও সমাজ সংগঠকের পরিচয় বহন করে। বিদ্যালয়ের অবকাঠামো, বাস্তবায়ন কমিটির ঐকান্তিক প্রচেষ্টা এবং অত্র এলাকার অভিভাবকবৃন্দের আন্তরিকতা, সর্বোপরি শিক্ষকবৃন্দের কঠোর পরিশ্রম বিদ্যালয়টিকে একটি প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পরিণত করবে- প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে এই কামনাই করছি।